সবচেয়ে কম খরচে যেভাবে ফ্লাইট টিকিট কাটবেন ✅ ✈️

 সবচেয়ে কম খরচে যেভাবে ফ্লাইট টিকিট কাটবেন ✅ ✈️



একটা লম্বা ট্রানজিট নেওয়ার কারণে আমি ১০০০ ডলারের উপরে সেভ করেছি আমার এই ফ্লাইটে কিন্তু.... একটু ভয় লাগছিল


Flying from Dhaka to Vancouver, via Kuala Lumpur (Malaysia) and Manila (Phillipines).


ঢাকা এয়ারপোর্টে টিকিট নেওয়ার সময় একজন লোক আন্দাজে বলে বসলো আপনার কিন্তু মালয়েশিয়ার ভিতরে লাগেজ কালেক্ট করতে হবে (একদমই ভুল ইনফরমেশন)


আপনি যে সময় সিঙ্গুলার টিকিট কাটবেন একটা সিঙ্গুলার ওয়েবসাইটে যেগুলো Reliable (like Student Universe), তখন এয়ারলাইন্স গুলা কোড শেয়ারিং করে (Code Sharing)


Code Sharing এর মানে হলো দুইটা এর প্লেন কোম্পানির মধ্যে একটা এগ্রিমেন্ট আছে -- আমার ক্ষেত্রে সেই দুইটা প্লেন হল Malaysia Airlines এবং Phillipine Airlines ✈️


অথেন্টিক ইনফরমেশন এর খোঁজে আমি মালয়েশিয়াতে নেমেই একজন ইমিগ্রেশন অফিসার এর সাথে কথা বললাম এবং তিনি আমাকে বললেন এয়ার লাইন্স এর সাথে কথা বলতে কারন আমার মালেশিয়ার ভিসা নেই। এয়ারলাইন্সের লোক আমাকে assure করল যে আপনার Luggage Tag এ ফাইনাল ডেস্টিনেশন (Vancouver) এর নাম দেওয়া আছে, এবং সেই কারণে অবশ্যই আপনি লাগেজটি ফাইনাল ডেস্টিনেশনে পাবেনই।


এত অথেন্টিক ইনফরমেশন পাওয়ার পরও বাংলাদেশের সেই লোকের কথা শুনে আমার মনে একটু টেনশন ছিলই।


একটা লম্বা অপেক্ষার পর সকালবেলা আমি Phillipine Airlines এর কাছ থেকে আমার টিকিট এবং আমার লাগেজের আপডেট পেলাম -- যে আমি অবশ্যই কানাডায় ফেরত পাব ইনশাআল্লাহ 😊✅


তাই আমার প্লেনের গেটে যাওয়ার আগেই আমি এই লেখাটা লিখলাম যেন দেশের আরও মানুষ নিজে নিজেকে টিকিট কাটতে পারার সাহস পায় 😊


বেশিরভাগ পরিচিত বন্ধুরা এবং আত্মীয়-স্বজনরা আমরা মধ্যবিত্ত পরিবারের --- তাই আমরা রিস্ক নিতে অনেক ভয় পাই, এবং রিস্ক নেওয়ার সময় যদি একটু এদিক সেদিক হয়, তাহলে আমাদের প্রায়ই শুনতে হয় যে "কেন এটা করলা?", "না করলেই তো হইত" ইত্যাদি 🤔


কিন্তু একটু সাহস নিয়ে বুঝে বুঝে যদি আমরা নিজেদের ফ্লাইট, নিজেদের ভিসা, নিজেরাই করতাম তাহলে 1000 ডলারের উপরে বাঁচানো সম্ভব যেটা Open Market এ শোয়া এক লাখ টাকারও বেশি (1,15,000 Bangladeshi Taka) ✅💰


আপনারা যদি এই লেখাটা পছন্দ করে থাকেন তাহলে নিচে অবশ্যই জানাবেন -- কিভাবে সবচেয়ে Affordable ফ্লাইট খুঁজে বের করবেন, সবচেয়ে কম খরচে কিভাবে ট্রাভেল করবেন, কিভাবে বিদেশি এয়ারপোর্টগুলোতে Business Class সার্ভিস (Lounge) নিতে পারবেন সহজেই -- এইসব তথ্য আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব ❤️

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ