এটাই বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন, দেখুন ভিডিও

এটাই বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন, দেখুন ভিডিও
Royale FlexPai তে রয়েছে একটি ফোল্ডেবেল AMOLED ডিসপ্লে।
এটাই বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন, দেখুন ভিডিও
Royale FlexPai তে রয়েছে একটি ফোল্ডেবেল AMOLED ডিসপ্লে।
হাইলাইট
  • Royale FlexPai তে রয়েছে একটি ফোল্ডেবেল AMOLED ডিসপ্লে
  • ফোল্ডেবেল স্মার্টফোনে থাকছে Snapdragon 855 চিপসেট
  • থাকছে USB Type-C পোর্ট, ডুয়াল সিম স্লট, 4,000 mAh ব্যাটারি
মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলছে 2019 সালের কনসিউমার ইলেকট্রনিক শো (CES 2019)। সারা বিশ্বের তাবড় টেক কোম্পানিগুলি তাদের সেরা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে এই টেক শো তে। অনেক ভবিষ্যতের টেকনোলজি প্রথমার দেখা গিয়েছে এই বছরের CES এ। ইতিমধ্যেই Samsung তাদের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন সামনে এনেছে। এবার Royole নামে এক কোম্পানি নিজেদের ফোল্ডেবেল স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে বিশ্বের এক নম্বর টেক শো তে।




Royale FlexPai তে রয়েছে একটি ফোল্ডেবেল AMOLED ডিসপ্লে। গত বছর অক্টোবর মাসে চিনে এই স্মার্টফোন লঞ্চ হয়েছিল। 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোন লঞ্চ হতে পারে। CES এ যে স্মার্টফোনটি দেখানো হয়েছে তা একটি টেস্ট ইউনিট। তাই এই ডিভাইসের সফটওয়্যারে কিছু বাগ দেখা গিয়েছে।
এই ফোনে রয়েছে একটি হিঞ্জ। কোম্পানি জানিয়েছে মোট 200,000 বার খোলা বন্ধ করা যাবে এই ডিভাইস। FlexPai এর ডিসপ্লে বেশ উজ্জ্বল ও রঙিন। তবে ট্যাবলেট মোডে এই ডিসপ্লে পুরোপুরি ফ্ল্যাট হয় না।
Advertisement


royole flexpai cover open ndtv royole


Royole তে রয়েছে একটি 16MP ক্যামেরা। সাথে থাকছে একটি 24MP ক্যামেরা। সাথে থাকছে USB Type-C পোর্ট, ডুয়াল সিম স্লট, পাওয়ার বাটন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর 4,000 mAh ব্যাটারি।
Advertisement

FlexPai Royole ফোল্ডেবেল স্মার্টফোনে থাকছে Snapdragon 855 চিপসেট। 6GB RAM / 128GB স্টোরেজ আর 8GB RAM / 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ডিভাইস। চলবে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।


royole flexpai back ces ndtv royole


মার্কিন যুক্তরাষ্ট্রে Royole FlexPai এর দাম হতে চলেছে 1,600 মার্কিন ডলার (প্রায় 1,12,000 টাকা)। ভারতে এই ডিভাইস লঞ্চ প্রসঙ্গে Royole প্রধানকে প্রশ্ন করা হলে তিনি বলেন ভারতে এই ডিভাইস লঞ্চের ইচ্ছা থাকলেও এই দেশে এখনও ডিস্ট্রিবিউশান পার্টনার পায়নি তাঁরা

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ