10,000 টাকা বাজেটে কেমন পারফর্ম করল Realme 5s? পড়ুন রিভিউ
10,000 টাকা বাজেটে কেমন পারফর্ম করল Realme 5s? পড়ুন রিভিউ
পড়ুন:English

Realme 5s এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে
বাজেট সেগমেন্টে একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ করছে কোম্পানিগুলি। গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করে বাজারে টিকে থাকতেই একের পর এক নতুন ফোন লঞ্চ করছে কোম্পানিগুলি। অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme 5। এর পরে 10,000 টাকার কম দামে ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 8, Vivo U10 এর মতো বাজেট স্মার্টফোনগুলি।
Realme 5 ফোনের ক্যামেরা আপডেট করে এবার ভারতে এসেছে Realme 5s। Realme 5 ফোনের পিছনে ছিল 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। তবে সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 8 এর মতোই নতুন Realme 5s ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Realme। 9,999 টাকা থেকে Realme 5s এর দাম শুরু হচ্ছে। অন্যদিকে Realme 5 ফোনের দাম 1,000 টাকা কমে শুরু হচ্ছে 8,999 টাকা থেকে।
9,999 টাকা দামে প্রতিযোগীদের ধরাশায়ী করতে পারল Realme 5s? পড়ুন রিভিউ।
Realme 5s ডিজাইন
Realme 5 আর Realme 5s ফোনের ডিজাইনে কোন পার্থক্য থাকছে না। Realme 5s ফোনটি 9.3 মিমি চওড়া। ফোনের পিছনে থাকছে ডায়মন্ড কাট ডিজাইন। এই ফোনে একসাথে দুটি সিম কার্ড ও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যায়। যদিও ফোনের পিছনে পলিকার্বোনেট ফিনিশ থাকার কারণে সহজেই নোংরা ও দাগ পড়ে যায়।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন