ফোন চার্জ হবে চোখের পলকে, জেনে নিন উপায়

ফোন চার্জ হবে চোখের পলকে, জেনে নিন উপায়


এখন বেশির ভাগ স্মার্টফোনের সঙ্গেই থাকে ফাস্ট চার্জিং টেকনোলোজি, কিন্তু অনেক সময় এমন হয় যে সেই চার্জারেও ফোন তাড়াতাড়ি চার্জ হয় না। জেনে নিন এমন কিছু উপায় যার সাহায্যে আপনার ফোন চার্জ হবে চটপট।

ওয়াল চার্জার – যে কোন ওয়াল চার্জারে নিজের স্মার্টফোনের কেবেল যোগ করে ফোন চার্জ করলে, তাড়াতাড়ি চার্জ হয়। কারন ওয়াল চার্জারের কারেন্ট আউটপুট বেশি।

ফাস্ট ওয়্যারলেস চার্জিং প্যাড – আপনার ফোন যদি ওয়ারলেস চার্জ সাপোর্ট করে তা হলে আপনি একটি ফাস্ট ওয়্যারলেস চার্জিং প্যাড কিনে ফেলতে পারেন, এতে ফোন তাড়াতাড়ি চার্জ হবে।

বেশি আউটপুটের কার চার্জার – বেশি আউটপুটের চার্জার ব্যবহার করুন, গাড়ির চার্জার কেনার সময় কুইক চার্জ সাপোর্ট আছে কিনা দেখে কিনুন।

কুইক চার্জ পাওয়ারব্যাঙ্ক – এমন পাওয়ারব্যাঙ্ক কিনুন যাতে কুইক চার্জ সাপোর্ট থাকে। এই ধরনের পাওয়ারব্যাঙ্ক আপনার ফোনকে তাড়াতাড়ি চার্জ করতে পারবে।

USB 3.0 ব্যবহার করুন – USB 3.0 পোর্ট থেকে ১.৫ অ্যাম্পিয়ার কারেন্ট পাওয়া যায়, তাই এতে জলদি চার্জ হবে আপনার স্মার্টফোন।

ফোন বন্ধ রেখে চার্জ করুন। ঝট করে অনেকটা চার্জ করে নিতে চাইলে চার্জিং এর সময় ফোন বন্ধ রাখুন। ফোন বন্ধ না করতে পারলে চার্জিং-এর সময় অন্তত ফোনের ডিসপ্লে বন্ধ রাখুন। বা আপনি ব্যাটারি সেভার মোড অন করে চার্জ করুন।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ