Redmi K20 ফোনে পৌঁছে গেল Android 10

Redmi K20 ফোনে পৌঁছে গেল Android 10

পড়ুন:English தமிழ்
Redmi K20 ফোনে পৌঁছে গেল Android 10
2019 সালে লঞ্চ হয়েছিল Redmi K20
হাইলাইট
  • চিনে Redmi K20 ফোনে Android 10 পৌঁছল
  • ভারতে কবে এই আপডেট পৌঁছবে জানা যায়নি
  • 2019 সালে লঞ্চ হয়েছিল Redmi K20
Redmi K20 ফোনে Android 10 আপডেট পৌঁছতে শুরু করল। আপাতত চিনে এই আপডেট পাঠাতে শুরু করেছে Xaiomi। শীঘ্রই চিনের বাইরেও Redmi K20 ফোনে Android 10 পৌঁছতে শুরু করবে। সেপ্টেম্বর মাসে Android 10 লঞ্চের পরেই Redmi K20 Pro ফোনে এই আপডেট পৌঁছতে শুরু করেছিল। এবার Redmi K20 ফোনে পৌঁছল লেটেস্ট অ্যানড্রয়েড। গোটা ফোন ডার্ক মোড ছাড়াও Android 10 এ থাকছে একাধিক গুরুত্বপূর্ণ সুরক্ষা ফিচার।
চিনে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে Redmi K20 ফোনে Android 10 পৌঁছতে শুরু করেছে। MIUI V11.0.2.0.QFJCNXM বিল্ড নম্বরের হাত ধরে এই ফোনে লেটেস্ট অ্যানড্রয়েড আপডেট পৌঁছেছে। চিনে Redmi K20 ফোনে এই আপডেটের সাইজ 2.3GB। ভারতে Redmi K20 ফোনে কবে এই আপডেট পৌঁছবে জানা যায়নি।
Redmi K20 ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 730 চিপসেট, 6GB RAM আর 128GB  স্টোরেজ। এই
ছবি তোলার জন্য Redmi K20 ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Redmi K20 ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ