মোবাইল-গেমিংয়ের সেরা পছন্দ Xiaomi-র Black Shark 2! রয়েছে 48MP ক্যামেরাও

Black Shark 2-র ক্যামেরা 48 মেগাপিক্সেল। রয়েছে 20 MP সেলফি ক্যামেরা

এই সময় ডিজিটাল ডেস্ক: মোবাইল গেমে আসক্ত এবং সেইমতো স্মার্টফোন খুঁজছেন? Xiaomi নিয়ে এল Black Shark 2। গত মার্চে লঞ্চ করা স্মার্টফোনটি ইতিমধ্যেই গেমারদের মধ্যে জনপ্রিয় হওয়া শুরু করেছে। মোবাইল গেম সাপোর্টের প্রায় সব টেক-উপকরণই রয়েছে Xiaomi-র Black Shark 2-তে।
Black Shark 2-তে রয়েছে 6.39 ইঞ্চ ডিসপ্লে এবং 1080X2340 পিক্সেলের রেজলিউশন। রয়েছে স্ন্যাপড্র্যাগন 855। RAM সাপোর্টও ভালো - 6GB।
Black Shark 2 -তে রয়েছে অ্যান্ড্রয়েড 9.0 (Pie)। গেমিংয়ের জন্য গ্রাফিক্স, RAM ছাড়াও সবচেয়ে জরুরি ব্যাটারি। Black Shark 2-র ব্যাটারি ক্ষমতা 4000mAh।

তবে শুধু গেমিং বিশেষত্ব বলে ধারণা করলে চলবে না। Black Shark 2-র ক্যামেরা 48 মেগাপিক্সেল। রয়েছে 20 MP সেলফি ক্যামেরা।

ভারতীয় বাজারে Xiaomi-র এই স্মার্টফোনের দাম ₹39,999।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ