আইপিএলে দল পাচ্ছেন মুশফিক, খেলবেন আরসিবিতে!
আইপিএলে দল পাচ্ছেন মুশফিক, খেলবেন আরসিবিতে!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সদ্য শেষ হওয়া (আইপিএল) নিলামে কেউ তাকে দলে নিতে আগ্রহ না দেখালেও অবশেষে দল পাচ্ছেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) তাকে দলে নিতে যাচ্ছে এমন খবর প্রকাশ করেছে ভারতের জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকট্রেকার।
বরাবরের মতো এবারও তারকাবহুল দল গড়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে ক্রিকট্রেকারের ভাষ্যমতে, দলের সঠিক কম্বিনেশন পেতে নিলামে অবিক্রিত কিছু খেলোয়াড়কে দলভুক্ত করতে যাচ্ছে ব্যাঙ্গালুরু। এ জন্য ৫ সদস্যের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ক্রিকট্রেকার। সেখানে বলা হয়েছে ব্যাঙ্গালুরুর প্রথম পছন্দ বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক।
মুশফিককে দলে নেওয়ার কারণ হিসেবে ক্রিকট্রেকার বলছে, শারীরিকভাবে খর্বকায় হলেও মুশফিক একজন প্রভাবশালী খেলোয়াড়। বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার যে কোন দলে থাকা দুর্দান্ত। নিলঅমে যদিও বেশিরভাগ দলই তাদের বিকল্প উইকেট কিপার হিসেবে মুশফিককেই বেছে নিয়েছিল। তবুও শেষপর্যন্ত অবিক্রিত থেকে যান মুশফিক।
তবে এবার মুশফিককে নিয়ে নতুন করে ভাবছে আরসিবি। তাকে দলভুক্ত করে চার বা পাঁচ নম্বরে ব্যাটিং করানো হতে পারে। এই পজিশনে উইকেট ধরে রেখে দুর্দান্ত ব্যাটিং করতে পারেন মুশফিক। তাছাড়া উইকেটরক্ষকের ভুমিকাতেও দারুণ।
আরসিবিতে অধিনায়ক বিরাট কোহলি ও অ্যারন ফিঞ্চ ইনিংস শুরু করবেন। তিন নম্বরে নামবেন এবি ডি ভিলিয়ার্স। এরপরে তারা দলে আরও ভারসাম্য আনতে মিডল অর্ডারে চার বা পাঁচ নম্বরে মুশফিককে যোগ করার কথা ভাবছে।
আরসিবি অবিক্রিত ক্রিকেটারদের থেকে মুশফিক ছাড়াও যাদের দলে নেওয়ার কথা ভাবছে তারা হলেন অ্যাঞ্জেলা ম্যাথুজ, এন্ডিল ফেকলুকওয়ারা, রিকি ভুঁই ও জি পেরিইসামিয়া।
